ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাতীয় পার্টির তৃণমূলকে শক্তিশালী করতে হবে : রাঙ্গা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 3:30 PM

রাঙ্গা

রাঙ্গা

জাতীয় পার্টিকে (জাপা) তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। শনিবার (৪ মে) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত সভায় তিনি এ আহ্বান জানান।


রাঙ্গা বলেন, জাপার তৃণমূলকে অধিকতর সুসংগঠিত করে তুলতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃণমূল শক্তিশালী হলে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অনুপ্রাণিত হবে।

ঢাকা মহানগর উত্তর সভাপতি এস এস ফয়সল চিশতী বলেন, মহানগর উত্তর সম্মিলিত প্রচেষ্টায় সম্মেলনের মাধ্যমে ২২টি থানা কমিটি গঠন করেছে। অসমাপ্ত থানা কমিটিগুলো গঠনে সম্মেলনের প্রস্তুতি চলছে। তিলে তিলে গড়ে ওঠা মহানগর উত্তর এখন অধিকতর শক্তিশালী। পল্লীবন্ধু এরশাদের আদর্শ বাস্তবায়নে মহানগর উত্তর সব সময় মাঠে ছিল, ভবিষ্যতেও থাকবে।

মহানগর উত্তর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু বলেন, জাপা সব ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কাজ করবো। মহানগর শক্তিশালী হলে সারাদেশের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অনুপ্রাণিত হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আমানত হোসেন আমানত, শামসুল হক শামছু, সুলতান আহমেদ সেলিম, জাহাঙ্গীর আলম পাঠান, মোস্তাফিজুর রহমান নাঈম, কাজী আবুল খায়ের, আনিস উর রহমান খোকন, আব্দুস সাত্তার প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status