|
বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল বাতিল, বাংলাদেশ-লাওস যৌথ চ্যাম্পিয়ন
নতুন সময় প্রতিবেদক
|
|
বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল বাতিল, বাংলাদেশ-লাওস যৌথ চ্যাম্পিয়ন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-লাওস ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু শুক্রবার বিকেল থেকেই প্রবল বৃষ্টিপাতে মাঠ ভারী হয়ে ওঠে। জমতে থাকে পানি। বৃষ্টি কমার বদলে বাড়তে থাকে সময়ের সাথে। শেষঅবধি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফাইনাল বাতিলের ঘোষণাই আসল। বাতিল ফাইনালটি ভিন্ন আরেকদিনে করা যায় কিনা, শুরুতে এমন ভাবনা থাকলেও দ্রুত তা থেকে সরে আসে বাফুফে। বাংলাদেশ-লাওস দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় যৌথভাবে। গ্রুপ পর্বে মঙ্গোলিয়াকে ৫-০ গোলে হারানোর পর তাজিকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাওস। সেমি-ফাইনালে দলটি কিরগিজস্তানকে গুঁড়িয়ে দিয়েছিল ৭-১ গোলে। গ্রুপে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারানো বাংলাদেশ পরের ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়েছিল। সেমি-ফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা। ঘণ্টায় ১৭৫ কিলোমিটার গতির ঝড়ো হাওয়া সঙ্গে নিয়ে শুক্রবার সকালে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় ফণী। শুক্রবার মধ্যরাতের দিকে এ ঝড় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
