ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩
আজ সন্ধ্যায় ‘গানের রাজা’ মহোৎসব, বিচারক রুনা লায়লা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 19 April, 2019, 2:13 AM

আজ সন্ধ্যায় ‘গানের রাজা’ মহোৎসব, বিচারক রুনা লায়লা

আজ সন্ধ্যায় ‘গানের রাজা’ মহোৎসব, বিচারক রুনা লায়লা

৬ মাস আগে শুরু হয়েছিল শিশুদের গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’। এতে প্রধান দুই বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন কোনাল ও ইমরান।

সমগ্র বাংলাদেশ থেকে খুঁজে আনা শিশুদের নিয়ে তৈরি এই গানের আসরের ৪০টি পর্ব সম্প্রচার করেছে চ্যানেল আই। এবার পালা এর চূড়ান্ত পর্ব- মহোৎসবের। যেখান থেকে নির্বাচিত করা হবে এবারের গানের রাজা। আর এই চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে অংশ নিচ্ছেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী রুনা লায়লা। আজ (১৯ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মহোৎসব অনুষ্ঠিত হবে।

বিচারক হিসেবে এতে অংশ নেওয়া প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘এটা আমার জন্য আনন্দের বিষয়। এখানে বিচার করা মুখ্য বিষয় না। বাচ্চাদের সামনে বসে গান শুনবো- এটাই বড় বিষয়।’

এদিকে চ্যানেল আই সূত্র জানিয়েছে, শিশুদের এই মহোৎসব মঞ্চে বিশেষ চমক হিসেবে থাকছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের একটি বিশেষ পরিবেশনা। এতে আরও থাকছে চিত্রনায়িকা পূর্ণিমা, পরীমনি, সংগীতশিল্পী তপন চৌধুরী, এস আই টুটুল, ডলি সায়ন্তনী, আগুন, তপুসহ জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।

৫ জন শীর্ষ প্রতিযোগী অংশ নেবে এ উৎসবে। শীর্ষ প্রতিযোগীরা হলো- ফাইরুজ লাবিবা (খুলনা), মেফতাহুর জান্নাত লরা (চাঁপাইনবাবগঞ্জ), মো. শফিকুল ইসলাম (নেত্রকোনা), পনি চাকমা (রাঙামাটি) ও সিঁথি সরকার (ময়মনসিংহ)।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার টয়া এবং শিশুশিল্পী সাহিরের উপস্থাপনায় মহোৎসব অনুষ্ঠানটি সরাসরি চ্যানেল আই পর্দায় দেখা যাবে ১৯ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩১ মিনিট থেকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status