ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
‘গেরিলা’র ৮ বছর পর মুক্তি পাচ্ছে ‘আলফা’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 19 April, 2019, 2:08 AM

‘গেরিলা’র ৮ বছর পর মুক্তি পাচ্ছে ‘আলফা’

‘গেরিলা’র ৮ বছর পর মুক্তি পাচ্ছে ‘আলফা’

অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে নাসির উদ্দিন ইউসুফের বহুল প্রতীক্ষিত ছবি ‘আলফা’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি ‘গেরিলা’র প্রায় আট বছর পর মুক্তি পেতে যাচ্ছে গুণী এই নির্মাতার কোনও ছবি।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিটি চলতি মাসের ২৬ তারিখে মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্মের কনসালটেন্ট (ফিল্ম) ও নির্মাতা আবু শাহেদ ইমন। তবে কতটি প্রেক্ষাগৃহে, সে বিষয়ে এখনও নিশ্চিত নন সংশ্লিষ্টরা।


মঙ্গলবার (১৬ এপ্রিল) এক মেইল বার্তায় ইমন বলেন, ‘‘দীর্ঘদিন পর বাচ্চু ভাইয়ের (নাসির উদ্দিন ইউসুফ) কোনও ছবি বড় পর্দায় আসছে। ইতোমধ্যে ‘আলফা’ আসন্ন সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে। তার আগেই দেশের দর্শক ছবিটি দেখতে পারবেন। আশা করছি তার নির্মাণে ইমপ্রেস টেলিফিল্মের ‘গেরিলা’ যেভাবে দর্শকপ্রিয়তা অর্জন করেছে, ‘আলফা’ও তার দর্শক খুঁজে নেবে।’’

তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনি। এখানে ফুটে উঠবে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।


ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির। আরও আছেন দোয়েল ম্যাশ। এছাড়াও পরিচিত মুখ হিসেবে দেখা যাবে প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। আরও অভিনয় করেছেন হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা।


ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ প্রযোজিত এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সম্পাদনায় ছিলেন ক্যাথরিন মাসুদ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status