ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
নোয়াখালী বৃদ্ধের ধর্ষণের শিকার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 April, 2019, 4:26 PM

নোয়াখালী বৃদ্ধের ধর্ষণের শিকার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী

নোয়াখালী বৃদ্ধের ধর্ষণের শিকার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী

নোয়াখালী সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মধ্যম মোহাম্মদপুর গ্রামে ৪র্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে (১০) প্রলোভন দিয়ে ধর্ষণ করলো বৃদ্ধ আবুল বশর (৬৫)।

বুধবার (১৭ এপ্রিল) রাতে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

এঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা করেছে।

সেনবাগ থানা পুলিশ জানায়, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ, থানার ওসি (তদন্ত) আবদুল আলী পাটোয়ারী পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত আবুল বশরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিকটিমের মা জানায়, গত ১৫ এপ্রিল সোমবার বিকেল ৫টায় আমার মেয়ে তার সহপাঠিদের সাথে খেলা করছিলো। এসময় পাশ্ববর্তী মৌলভী বাড়ীর আবুল বশর ২০ টাকার বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে আমার মেয়েকে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার জন্য শাসিয়ে দেয়।

পরিদন মঙ্গলবার বিকেলে শিশুটির সহপাঠিরা আগের দিনে বৃদ্ধের সাথে কি ঘটেছে জিজ্ঞাসা করলে ঘটনাটি ফাঁস হয়। বুধবার বিকেলে শিশুটির অসহায় পিতা মেয়ের সাথে আবুল বশরের ম ধর্ষণের বিচার চেয়ে স্থানীয় লোকজনকে জানিয়ে শালিস বৈঠক ডাকে।

পাড়ার লোকজন জড়ো হলেও অভিযুক্ত আবুল বসর বৈঠকে না আসায় রাত পৌনে ১০ টায় বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্ত আবুল বশর পালিয়ে যায়।

সেনবাগ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আবদুল আলী পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে ভিকটিমের পিতা জহির উদ্দিন নারী ও শিশু নির্যাতনের মামলা করেছেন। এ বিষয়ে আইনগত সকল পদক্ষেপ নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status