|
খালেদা জিয়ার লন্ডন যাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী কিছু জানেননা
নতুন সময় প্রতিবেদন
|
![]() খালেদা জিয়ার লন্ডন যাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী কিছু জানেননা বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্যারোলে মুক্তি নিয়ে লন্ডন যেতে পারেন খালেদা জিয়া। এ বিষয়ে ব্রিটিশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে কিছু জানি না।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্যারোলে খালেদা জিয়ার মুক্তির বিষয়েও আমাদের কাছে কোনো তথ্য নেই। এদিকে গত ৬ এপ্রিল জামালপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে। তবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্যারোল মুক্তি নিয়ে বিদেশ যাওয়ার খবর নিছক প্রোপাগান্ডা। এ সময় তিনি প্যারোলের নামে মাইনাস তত্ত্বের অশুভ চক্রান্ত করে লাভ হবে না বলেও হুশিয়ারি দেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
