ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বাগমারায় গলা কেটে যুবককে হত্যার ঘটনায় আটক ২
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 April, 2019, 4:38 PM

বাগমারায় গলা কেটে যুবককে হত্যার ঘটনায় আটক ২

বাগমারায় গলা কেটে যুবককে হত্যার ঘটনায় আটক ২

রাজশাহীর বাগমারায় ধান ক্ষেতে এক যুবককের গলা কাটা লাশ পুলিশ উদ্ধার করেছে। নিহত ওই যুবকের নাম কামরুল ইসলাম (২৮)।

সে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের মরুলীপাড়া এলাকার আমবাড়িয়া গ্রামের চয়েন উদ্দীনের ছেলে। এই ঘটনায় পুলিশ রঞ্জু (৪৮) ও মাহবুবুর রহমান নামে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে কামরুল ইসলাম তার চাচাতো ভাই মাহাবুরের মটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সে রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে।

গতকাল বুধবার সকাল সাড়ে ৮ দিকে এলাকার লোকজন বিলসতি বিলের মেঠো রাস্তার ধারে একটি মটরসাইকেলটি পড়ে থাকতে দেখে। তারা মটরসাইকেলের কাছে গিয়ে একটি লাশ দেখতে পায়। লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং নিহত কামরুলের লাশটি সনাক্ত করে।

স্থানীয়রা বিষয়টি মুঠোফোনে বাগমারা থানার পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহত কামরুল ইসলামের লাশ উদ্ধার করে সুরুতহাল রির্পোটে থানায় নেয়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে রঞ্জু নামের এক দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এছাড়া তার চাচাতো ভাইকে পুলিশ জিজ্ঞাসার জন্য থানায় নিয়েছে।

এলাকার লোকজন জানান, নিহত কামরুল ইসলাম দীর্ঘদিন থেকে এলাকায় দাদন ব্যবসা চালিয়ে আসছে। দাদন ব্যবসাকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটতে পারে বলে অনেকই ধারনা করছেন।

বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, কামরুল ইসলামকে ধারালো ব্লেড দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাবাদের জন্য রঞ্জু নামের এক দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রকৃত ঘটনা উৎঘাটনের জন্য পুলিশ দাদন ব্যবসাসহ বিভিন্ন দিক নিয়ে তদন্ত শুরু করেছেন বলে তিনি জানিয়েছেন। হত্যার সাথে যারাই জড়িত আছে অল্প সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি ।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status