ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
মধ্যপ্রাচ্যে আগামী ৬মে রমজান শুরু
কাজী শামীম, কাতার
প্রকাশ: Wednesday, 17 April, 2019, 4:33 PM

মধ্যপ্রাচ্যে আগামী ৬মে রমজান শুরু

মধ্যপ্রাচ্যে আগামী ৬মে রমজান শুরু

কাতারের ক্যালেন্ডার হাউসের বিশ্লেষকদের মতে আগামী ৬মে সোমবার কাতারে শুরু হতে পারে পবিত্র মাহে রমজান।

কাতার ক্যালেন্ডার হাউস এর বিশ্লেষক ড. বশির মার্জুক এর মতে রবিবার সন্ধার পর আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই চাঁদ আকাশে প্রায় ৩১ মিনিট পর্যন্ত দেখা যাবে। তিনি আরো জানান, ৫মে রবিবার হবে শাবান মাসের শেষের দিন তাই চলতি বছরের রমজান আরবি বছর হিসেবে ১৪৪০ হিজরী সনের রমজান মাস।

এছাড়াও কাতার ওয়াকফ মন্ত্রণালয় চাঁদ দেখা যাওয়া এবং না দেখা যাওয়া নিয়ে আনুষ্ঠানিক ঘোষনা দিবে।

ইতিমধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে কাতারে বিভিন্ন প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় বিনামূল্যে ইফতার সামগ্রী সরবরাহ করার জন্য তাবু টানানো হয়েছে। এছাড়া বিভিন্ন শপিংমল সাজানো শুরু হয়েছে। এছাড়াও সকল নিত্যপন্য সামগ্রীর দাম কমানোর সম্ভাবনা রয়েছে এবং সরকারী ও বেসরকারী অফিস সমূহ সহ ব্যবসা প্রতিষ্ঠানের সময় সূচী পরিবর্তন আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status