বাগমারায় আ’লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 April, 2019, 4:30 PM
বাগমারায় আ’লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
রাজশাহীর বাগমারায় উপজেলা আ’লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের সদস্য লোকমান আলী, কাউন্সিলর হাচেন আলী, উপাধ্যক্ষ আব্দুল বারিক, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, আ’লীগ নেতা হাবিবুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যোগীপাড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি মাহাবুর রহমান মিঠু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাসুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুর রাজ্জাক, খাইরুল ইসলাম, উজ্জল হোসেন প্রমুখ।
বাংলাদেশের ইতিহাসে ১৭ এপ্রিল একটি অবিস্মরণীয় দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস। স্বাধীনতা ঘোষণার পর এই দিন স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এদিন থেকে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুজিবনগর সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে এদিন তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলার আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারে রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ষোষিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। এদিন থেকে স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে।
দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহচর জাতীয় চার নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।