ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাবজি খেলায় নতুন বউয়ের ঝাঁটা পেটা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 April, 2019, 2:26 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 17 April, 2019, 2:44 PM

পাবজি খেলায় নতুন বউয়ের ঝাঁটা পেটা

পাবজি খেলায় নতুন বউয়ের ঝাঁটা পেটা

পাবজি’তে আসক্তি যেন দিনদিন আরও বাড়ছে। বাচ্চা থেকে প্রাপ্ত বয়স্ক সবাই প্রায় মজে এই গেমে। এই গেমের ক্ষতিকারক প্রভাব নিয়ে অনেকবারই সরব হয়েছে নেটদুনিয়া।

ভারতে প্রস্তাব উঠেছে গেম ব্যানের তবু কাজের কাজ কিছুই হয়নি বরং পাবজির প্রতি আরও আসক্তি বেরেছে মানুষের।

ছাত্রদের পড়াশুনায় মনোযোগ কমেছে অতি মাত্রায়। শুধু তাই নয় প্রাপ্তবয়স্কদের উপরও যথেষ্ট প্রভাব ফেলেছে এই গেম।

এক ঘটনায় জানা গেছে পাবজির চোটে সদ্য বিবাহিতা স্ত্রীকে পর্যন্ত সময় দিতে পারছেন না তরুণ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঁশদ্রোণী নামে এক গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা মল্লিকা এবং প্রকাশ বিয়ে করেছেন সবে মাত্র দু-মাস হয়েছে।

বিয়ের আগে থেকেই পাবজির প্রতি আসক্ত ছিলেন প্রকাশ। তবে, বিয়ের পর তা যেন আরও বেরে গেছে। মল্লিকার কথানুযায়ী, ‘ সংসারে একাবারে মন নেই তার, কাজবাজের কোনো চেষ্টা পর্যন্ত করেনা সে।’

পাবজি নিয়ে বহুদিনে ধরে ঝামেলা তাই লেগেই ছিল তাদের মধ্যে। কিন্তু গত সপ্তাহে তা চরমে পৌঁছায়। শেষমেশ তাকে মারতে বাধ্য হয় মল্লিকা। ঝাঁটা নিয়ে তারা করেন প্রকাশকে।

প্রকাশের এক বন্ধু সেই ছবি তুলে ফেসবুকে আপলোড করেন। সেখানেই দেখা যায় প্রকাশের স্ত্রী তাকে ঝাঁটা নিয়ে তারা করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status