ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মাশরাফির কীর্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 April, 2019, 2:25 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 17 April, 2019, 2:40 PM

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মাশরাফির কীর্তি

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মাশরাফির কীর্তি

তার আগেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বর্ষীয়ান স্পিনার আবদুর রাজ্জাক। মাশরাফি বিন মর্তুজাই যে এই তালিকায় দ্বিতীয় হিসেবে ঢুকবেন, সেটা অনুমিতই ছিল।

আজ বিকেএসপিতে (বুধবার) চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে মাশরাফির নামের পাশে জ্বলজ্বল করছিল ৩৯৯ উইকেট। ছিল মাত্র ১ উইকেটের অপেক্ষা।

সেই অপেক্ষা ফুরোতে মাশরাফি নিলেন মাত্র ১৩ বল। আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ইনিংসের তৃতীয় ওভারে নেন মোহামেডানের প্রথম উইকেট। সাজঘরে ফেরান আব্দুল মজিদকে।

মোসাদ্দেকের দুই ওভার পর নিজের তৃতীয় ওভারের প্রথম বলে মোহামেডানের উইকেটরক্ষক ব্যাটসম্যান ইরফান শুক্কুরকে সরাসরি বোল্ড করেই লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ৪০০তম উইকেটটি নেন মাশরাফি।

বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেট প্রথম ৪০০ উইকেট শিকারী রাজ্জাকের এই মাইলফলক স্পর্শ করতে লেগেছিল ২৬৯ ম্যাচ। মাশরাফির লেগেছে একটু বেশি। ২৮৭তম ম্যাচে এসে এই মাইলফলক স্পর্শ করলেন ‘নড়াইল এক্সপ্রেস’। এর মধ্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির উইকেট ২৫৭টি, বাকি ১৪৩টি উইকেট তিনি শিকার করেছেন ঘরোয়া ক্রিকেটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status