|
কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা বিচার দাবিতে বিক্ষোভ ও ফাঁসির দাবি
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা বিচার দাবিতে বিক্ষোভ ও ফাঁসির দাবি মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার আইনে মামলার বিচার সম্পন্ন এবং আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয় বিক্ষোভকারীরা। উল্লেখ্য গত ৭ নভেম্বর শহরের কলেজ মোড়স্থ পৌর টাউন হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে বিরতির সময় দায়িত্ব পালনরত অবস্থায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মনসুর আলী। তিনি কুড়িগ্রাম পৌরসভায় দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করার পাশাপাশি পৌর টাউন হলের নিরাপত্তাপ্রহরীর দায়িত্ব পালন করতেন। ঘটনার সময় তার স্ত্রী মল্লিকা বেগম স্বামী মনছুর আলীর জন্য দুপুরের খাবার নিয়ে এলে হত্যাকারী পেটে কাঁচি ঢুকিয়ে দিয়ে তাকেও হত্যার চেষ্টা চালায়। মল্লিকা বেগম এখনও মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। নির্মম এই হত্যাকান্ডের ঘটনায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালনরত অবস্থায় একজন কর্মচারী হত্যার শিকার হওয়ায় মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে তারা। স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—হত্যাকাণ্ডের মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল, দ্রুত বিচার আদালতে বিচার কার্যক্রম পরিচালনা, পৌরসভার মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত, নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান এবং আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. আখতমজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সহসভাপতি আলী রেজা হিরন, যুগ্ম সম্পাদক নুরনবী আহমেদ রানা ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন রবিন প্রমুখ। বক্তারা মনসুর আলী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার সম্পন্ন এবং দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী জবি ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসেত
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
