ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
৪ দফা দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তিতুমীর ক্যাম্পাসের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন
তৌহিদুল ইসলাম, তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 November, 2026, 9:39 PM

৪ দফা দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তিতুমীর ক্যাম্পাসের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন

৪ দফা দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তিতুমীর ক্যাম্পাসের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সরকারি সাত কলেজের  ৮৬৯ জন বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্তরের জন্য ৪ দফা দাবিতে মানববন্ধন। 

আজ সোমবার ( ৯ নভেম্বর) রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সরকারি তিতুমীর কলেজে ক্যাম্পাসের মূল ফটকে তিতুমীর কলেজের বেসরকারি কর্মচারীরা মানববন্ধন  কর্মসূচি পালন করেন ।  

মানববন্ধনে কর্মচারীরা  যে চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো -

1. সরকারি সাত কলেজের সকল কর্মরত বেসরকারি কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।

2. তাঁদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত করতে হবে।

3. রাজস্ব খাতে স্থানান্তর না করা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতাদি প্রদান করতে হবে।

4. সরকারি সাত কলেজের কর্মরত সকল কর্মচারীর ছাঁটাই বন্ধ করতে হবে।

এবং মানববন্ধনকারীরা   কর্মসূচি পালন করার সময় আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই, কলেজ হচ্ছে সরকারি কর্মচারি কেন বেসরকারি,আমাদের দাবি মানতে হবে - মানতে হবে  সহ বিভিন্ন স্লোগান দেন।

সরকারি তিতুমীর কলেজ কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের বলেন, আমরা দীর্ঘ ১৮ থেকে ২৫ বছর ধরে এই প্রতিষ্ঠানে চাকরি করে আসছি।  আগে এই প্রতিষ্ঠানে প্রায় ৫৯ হাজার শিক্ষার্থী থাকায় তখন কর্মচারীদের বেতন ও ছাটাই নিয়ে দুশ্চিন্তা ছিল না।বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের নিজস্ব আয় কমে যাওয়ায় কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে সংকট সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে সংকট সৃষ্টি হওয়ায় আমরা  প্রধানমন্ত্রীর দপ্তর সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছি এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসির কাছেও স্মারকলিপি দিয়েছি কিন্তু আমরা কোনো সমাধান পাই নি। 

কর্মচারী পরিষদের প্রচার সম্পাদক পাভেল হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সন্তানদের লেখাপড়া, বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা এবং পরিবারের ভরণপোষণ চালাতে আমরা চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছি। দীর্ঘদিন ধরে চাকরি করলেও এখনো আমাদের চাকরি জাতীয়করণ করা হয়নি। এতে আমরা নানা ধরনের বঞ্চনার শিকার হচ্ছি।

তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানিয়ে বলেন , আমাদের চাকরি জাতীয়করণের মাধ্যমে দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান ঘটান। আমাদের একটাই দাবি, চাকরি জাতীয়করণ করতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status