ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
‎কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশক্তি
কুবি প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 November, 2026, 9:35 PM

‎কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশক্তি

‎কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে হুমকিসূচক বক্তব্য দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব সৈয়দা নাজিফা নাফিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক সংগঠনের ব্যক্তিগত কর্তৃত্ব প্রতিষ্ঠার জায়গা নয়; এটি জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি ও গণতান্ত্রিক সহাবস্থানের প্রতিষ্ঠান। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অনুপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে পদোন্নতি, আপগ্রেডেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে যে হুমকিসূচক বক্তব্য দেওয়া হয়েছে, তা নিন্দনীয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ঐচ্ছিক অনুষ্ঠানে উপস্থিত হওয়া বা না হওয়া সম্পূর্ণ ব্যক্তির নিজস্ব স্বাধীনতা। এর সঙ্গে কারও পেশাগত দায়িত্ব, পদোন্নতি কিংবা প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধাকে যুক্ত করার অধিকার কোনো ছাত্রসংগঠনের নেই। এসব সুযোগ-সুবিধা কারও অনুগ্রহ নয়, বরং সংশ্লিষ্টদের প্রাতিষ্ঠানিক অধিকার।

এতে বলা হয়, ছাত্ররাজনীতির শক্তি হুমকি, ভয়ভীতি কিংবা ক্ষমতার দাপটে নয়; বরং অধিকার প্রতিষ্ঠা, অন্যায়ের প্রতিবাদ এবং সবার মর্যাদা রক্ষার মধ্যে নিহিত।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল আহ্বায়কের বক্তব্য প্রত্যাহার, সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় কারও ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের জায়গা নয়; এটি জ্ঞানচর্চা ও মুক্তবুদ্ধির চর্চার জায়গা, ভীতি প্রদর্শন কিংবা ক্ষমতার দাপটের নয়।

গতকাল (৮ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি কিংবা অন্য কোনো সুযোগ-সুবিধা নিতে এলে মনে রাখা হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ। এসময় তিনি বলেন, ‘যারা জাতীয় দিবসকে অবহেলা করে, তাদের আমরা মনে রাখব। ভিসি স্যারের কাছে পদোন্নতি কিংবা অন্য কোনো সুবিধার জন্য গেলেও তাদের মনে রাখব।’

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, এটা একটা জাতীয় দিবসের প্রোগ্রাম সেখানে সকলের উপস্থিত থাকা উচিত ছিল। কিন্তু আমরা দেখতে পাই সেখানে উপস্থিতির সংখ্যা খুব কম ছিল। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কারা প্রশাসন থেকে সুবিধা নিয়ে তাদের ডাকে সাড়া দেয় না সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি মনে রাখতে বলেছি। এখানে তো নেগেটিভ কিছু বলি নাই, এটা তো আমার দলীয় কোনো প্রোগ্রামও ছিল না।

তিনি বলেন, এখন বিষয়টা নিয়ে যাদের গাত্রদাহ হচ্ছে তারা নির্দিষ্ট একটা গোষ্ঠীর লোক। তারা নিজেদের এজেন্ডা নিয়ে কাজ করছে।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status