ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
চিরিরবন্দরে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
মোঃ লিটন ইসলাম
প্রকাশ: Tuesday, 3 November, 2026, 8:09 PM

চিরিরবন্দরে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

চিরিরবন্দরে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

যুবসমাজ ও কিশোর-কিশোরীদের শারীরিক সুস্থতা নিশ্চিতকরণ, সাঁতারে দক্ষতা বৃদ্ধি এবং পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দরে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলা পরিষদের ইছামতি হলরুমে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাঁতার শুধু একটি খেলাধুলা নয়, এটি আত্মরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা। শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি বিশেষ করে শিশু-কিশোরদের পানিতে ডুবে দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষায় সাঁতার শেখার বিকল্প নেই। তাই এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান এবং এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দক্ষ ও সচেতন প্রজন্ম গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জেলা ক্রীড়া অফিস ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে অংশগ্রহণকারীরা সাঁতারের প্রয়োজনীয় কৌশল ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status