|
বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, ব্যক্তিগত তথ্য না দেওয়ার সতর্কতা
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, ব্যক্তিগত তথ্য না দেওয়ার সতর্কতা শনিবার (৩১ অক্টোবর) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি তাদের নজরে এসেছে যে, বিমানের নামে একটি অননুমোদিত Google Form-এর মাধ্যমে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে বিমান কর্তৃপক্ষ এ ধরনের কোনো ফরম চালু বা অনুমোদন করেনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। পাশাপাশি নিয়োগের আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনায় টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগব্যবস্থা ব্যবহার করা হয়। এসব তথ্য বিমানের অনুমোদিত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। এ অবস্থায় বিমানের নামে প্রচারিত কোনো অননুমোদিত Google Form বা অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য দেওয়া কিংবা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমানের অনুমোদিত ওয়েবসাইট ও নির্ধারিত টেলিটক নিয়োগ পোর্টালের মাধ্যমে যাচাই করার জন্য জনসাধারণকে পরামর্শ দেওয়া হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
