|
সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশ সেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী
|
![]() সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশ সেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ কলেজে সূত্রে জানা যায়, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ১৫৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে সাতটি পরীক্ষায় অংশগ্রহণ করার পর অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে না পারায় একজন অকৃতকার্য হয়েছে। এবছর জিপিএ ৫ পেয়েছে ৫৬১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১০৫৮ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছে ৬৯ জন এবং মানবিক শাখা থেকে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ৯৮জন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিথী রায় বলেন, যখন রেজাল্ট প্রকাশ হবে শুনেছি তখন থেকেই মনে একটা ভয় কাজ শুরু করে। তবে বিশ্বাস ছিল আমিসহ আমার সহপাঠীরা ভালো ফলাফল অর্জন করবো। তবে এ ফলাফলের পিছনে আমাদের শিক্ষক, অভিভাবকদের সার্বক্ষণিক মনিটরিং ও অক্লান্ত পরিশ্রমের ফল। ![]() সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশ সেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, প্রথমেই আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এটি নরসিংদীবাসীর অর্জন। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর ২০০৮ সালে প্রথম ফলাফলে পাসের হার ৯৯%, ২০০৯ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে পঞ্চম এবং সমগ্র বাংলাদেশে ষষ্ঠ স্থান, ২০১০ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে চতুর্থ স্থান, ২০১১ সালে ঢাকা বোর্ডে সপ্তম, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা বোর্ড তথা সমগ্র বাংলাদেশে শতভাগ পাসসহ দ্বিতীয় স্থান অর্জন করে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
