ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
যন্তর মন্তরে বিক্ষোভ
কে এই ধ্রুব রাঠি, কেন এত জনপ্রিয়?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 October, 2026, 1:12 PM

কে এই ধ্রুব রাঠি, কেন এত জনপ্রিয়?

কে এই ধ্রুব রাঠি, কেন এত জনপ্রিয়?

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে নয়াদিল্লি যাওয়ার ঘোষণা দেওয়ার পর আটক হয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি। এ ছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় ধ্রুব রাঠি সবাইকে শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
 
এর আগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত বৃহস্পতিবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে সমাবেশ করেছিল সিজেপি। সেখানে দলটির কর্মসূচিতে অংশ নিয়ে নতুন করে ব্যাপক আলোচনায় এসেছেন ধ্রুব রাঠি। এই সমাবেশে তার উপস্থিতি তরুণদের মাঝে ব্যাপক আলোড়ন ও উদ্দীপনার সৃষ্টি করে।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ধ্রুব রাঠি ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেন।

তিনি অভিযোগ করেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাজের কোনো স্বচ্ছতা ও জবাবদিহি নেই। তবে রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘আমি এখানে সরকার পরিবর্তনের উদ্দেশ্যে আসিনি।’ রাঠি এই মন্তব্য করলেও বিশ্লেষকরা মনে করছেন, সিজেপির এই আন্দোলনে তার সরাসরি অংশ নেওয়া ক্ষমতাসীন মোদি সরকারের জন্য বড় ধরনের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

কে এই ধ্রুব রাঠি?

অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালের ৮ অক্টোবর হরিয়ানা রাজ্যের রোহতকের এক হিন্দু জাট পরিবারে ধ্রুব রাঠির জন্ম।

বাবা মহাবীর রাঠি ও মা ঊর্মিলা রাঠির আন্তরিক পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা ধ্রুব শৈশব থেকেই বিজ্ঞান, ইতিহাস ও সমসাময়িক বিষয়ের প্রতি অনুরাগী ছিলেন। হরিয়ানায় প্রাথমিক শিক্ষা শেষ করার পর ১৭ বছর বয়সে তিনি উচ্চশিক্ষার জন্য জার্মানিতে পাড়ি জমান।

সেখানকার কার্লসরুহে ইনস্টিটিউট অব টেকনোলজি (কেআইটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। পরবর্তীতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে উচ্চতর পড়াশোনা করে কেআইটি থেকেই রেনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। প্রবাসে থাকলেও ভারতের অগ্রগতির সঙ্গে নিজেকে যুক্ত রাখতে নিয়মিত দেশে যাতায়াত করেন তিনি।

জার্মানিতে থাকাকালে ২০১৩ সালে স্রেফ শখের বশে ইউটিউবে কনটেন্ট তৈরি শুরু করেন ধ্রুব রাঠি। প্রথমে পরিবেশ ও প্রযুক্তিবিষয়ক ভিডিও বানালেও ২০১৪ সালে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের নানা কার্যক্রম বিশ্লেষণ করে তৈরি একটি ভিডিও ভাইরাল হলে তার জীবন বদলে যায়। এর মধ্য দিয়েই মূলত তিনি রাজনৈতিক বিশ্লেষণমূলক কনটেন্ট তৈরির জগতে প্রবেশ করেন। জটিল সব সামাজিক, রাজনৈতিক ও ঐতিহাসিক বিষয়কে সহজবোধ্য ও তথ্যনির্ভরভাবে উপস্থাপন করে তিনি বিশ্বজুড়ে কোটি মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।

বর্তমানে ধ্রুব রাঠির মূল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ৩ কোটি ৩০ লাখ এবং ভ্রমণ চ্যানেলটিতে ৩৫ লাখ ৩০ হাজারের বেশি। এ ছাড়া ইনস্টাগ্রামে ১ কোটি ৯১ লাখ, ফেসবুকে ৭৬ লাখ এবং এক্সে (সাবেক টুইটার) ৩৩ লাখের বেশি অনুসারী রয়েছেন। বিষয়ের গভীরতা ও পক্ষপাতহীন বিশ্লেষণের মাধ্যমে তিনি নিজেকে ভারতের অন্যতম শীর্ষ প্রভাবশালী কনটেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status