ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
শিক্ষা দিবসে সাজেকে পিসিপির সমাবেশ
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Thursday, 17 September, 2026, 7:02 PM

শিক্ষা দিবসে সাজেকে পিসিপির সমাবেশ

শিক্ষা দিবসে সাজেকে পিসিপির সমাবেশ

শিক্ষা  দিবস উপলক্ষে রাঙামাটির সাজেকে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) সকালে রেটকাবা দোপতা থেকে শুরু হয়ে সাজেক মেইন সড়ক প্রদক্ষিন করে গঙ্গারাম উজো বাজার গিয়ে  এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

সভায় পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি সুজয় চাকমার চঞ্চালনায় পিসিপির কেন্দ্রীয় সভাপতি সমর চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গনতান্ত্রিক যুব ফোরামের  বাঘাইছড়ি উপজেলার সভাপতি সমর জ্যোতি চাকমা,  হিলইউমেন্স  ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিতী সভা চাকমা ও সাজেক গন অধিকার রক্ষা কমিটির আহব্বায়ক বাবুধন চাকমা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তারা দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার সুযোগ সম্প্রসারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতার কারণে  শিক্ষাক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় পিসিপির স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে শিক্ষা দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status