ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
ফুলবাড়ীতে র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজা ও স্কাপসহ ৪ জন গ্রেপ্তার
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Saturday, 5 September, 2026, 12:31 PM

ফুলবাড়ীতে র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজা ও স্কাপসহ ৪ জন গ্রেপ্তার

ফুলবাড়ীতে র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজা ও স্কাপসহ ৪ জন গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল স্কাপসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩, রংপুর। এ সময় তাদের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধর্মপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল ধর্মপুর এলাকার মো. জাহিদুর রহমান ওরফে আঙ্গুরের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য বিক্রির প্রস্তুতি নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধর্মপুর এলাকার মো. জাহিদুর রহমান ওরফে আঙ্গুর (২৮), পিতা মো. খলিলুর রহমান; মো. মোস্তফা কামাল (৩৮), পিতা মো. মুসলিম উদ্দিন; মোজাম্মেল হক (৪৩), পিতা মৃত সৈয়দ আলী; এবং মো. হযরত আলী (২৯), পিতা মো. মোসলেম উদ্দিন।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ২৫ কেজি গাঁজা, ১৬ বোতল স্কাপ, একটি বাটন মোবাইল ফোন, দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র‍্যাব গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে। শনিবার সকালে তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।

সীমান্তবর্তী এলাকা হওয়ায় ফুলবাড়ীতে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status