|
যশোরে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন এ সময় যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ উপস্থিত ছিলেন। মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।এর আগে টাউন হল মুক্তমঞ্চে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ![]() যশোরে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করে ব্যক্তিগত বিশ্বাস ও চেতনার বিষয় হিসেবে দেখার সচেতনতা সমাজে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে অসাম্প্রদায়িক ও সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেজপাড়া সর্বজনীন পূজামণ্ডপ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।এ ছাড়া জন্মাষ্টমী উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে শ্রীকৃষ্ণের বিগ্রহ পূজা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, কীর্তন, আলোচনা সভা এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
