|
১০ মামলার কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() ১০ মামলার কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০ সোমবার (৩১ আগস্ট) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গ্রেপ্তার মো. আল মামুন ওরফে কেচি মামুন (৩৭) লংগদু উপজেলার করল্যাছড়ি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রাঙামাটি শহরের বনরুপা ফরেস্ট কলোনী এলাকায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধে দাঙ্গা সংগঠনের অপরাধসহ মোট ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে রমেশ ত্রিপুরা ওরফে বাপ্পী ত্রিপুরা (৪৪) রাঙামাটি পৌরসভার গর্জনতলী এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, দস্যুতা সংগঠনের অপরাধসহ তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। এ ছাড়া মাদক ব্যবসার অভিযোগে মো. শামীম (২৭), শুক্কুর আলী (৩৮) ও মো. বাবু (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিশ্ব নার্থ রবি দাশ (৪০), মো. বাছেদ আলী (৪০), মো. জমির উদ্দিন (৩৮) ও মো. ইউসুফ (৩২)কে। চুরির অভিযোগে ফরহাদ (৩৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে। রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, দাঙ্গা, চুরি, দস্যুতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
