ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
রেললাইন ভেঙ্গে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টার বিচ্ছিন্ন ছিল
মোঃ মনজুরুল ইসলাম নাটোর
প্রকাশ: Tuesday, 1 September, 2026, 12:51 PM

রেললাইন ভেঙ্গে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টার বিচ্ছিন্ন ছিল

রেললাইন ভেঙ্গে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টার বিচ্ছিন্ন ছিল

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙ্গে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টার বিচ্ছিন্ন ছিল। এ সময় নাটোরের আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে ছয়টি ট্রেন আটকা পড়ে। ফলে  চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা । পরে লাইনের ভাঙ্গা অংশ মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুরে এই ঘটনাটি ঘটে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, সকাল পৌনে ৭ টার দিকে রেললাইন ভাঙ্গার খবর পাই। এর পরই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর ভাঙ্গা লাইন মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

লাইন  মেরামত চলাকালে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেনগুলো আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়েছিল। পরে ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status