ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
যশোর উপশহর যুবলীগের নেতা মনসুর আলম আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Monday, 10 August, 2026, 9:04 PM

যশোর উপশহর যুবলীগের নেতা মনসুর আলম আটক

যশোর উপশহর যুবলীগের নেতা মনসুর আলম আটক

যশোরের উপশহর এলাকার যুবলীগ নেতা মুনসুর আলমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার ৯ আগস্ট দিবাগত রাত প্রায় ৩টার দিকে মনিরামপুর উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। 

আটক মুনসুর আলম যশোর শহরের উপশহর সি-ব্লক এলাকার বাসিন্দা।ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানান,সম্প্রতি যশোরের রামনগর এলাকায় অনুষ্ঠিত একটি মিছিল কে কেন্দ্র করে কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলায় মুনসুর আলম এজাহারভুক্ত আসামি।

পুলিশের জানিয়েছে, মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ সময় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে রোববার রাতে মনিরামপুরে অভিযান চালানো হয়। 

অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।আটকের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status