|
এসএসসিতে শতভাগ পাস, গাজীপুর মেট্রোপলিটন স্কুলে শিক্ষার্থীদের আনন্দে উচ্ছাসিত
জিসান আহমেদ, গাজীপুর
|
![]() এসএসসিতে শতভাগ পাস, গাজীপুর মেট্রোপলিটন স্কুলে শিক্ষার্থীদের আনন্দে উচ্ছাসিত সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে স্কুল প্রাঙ্গণে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তারা আনন্দ মিছিলে নিজেদের সাফল্য উদযাপন করেন। সাফল্যের এ অর্জনে শিক্ষার্থীসহ - শিক্ষক ও অভিভাবকদের মধ্যে দেখা যায় উৎসবের আমেজ। পরে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। গাজীপুর মেট্রোপলিটন স্কুল শাখার প্রধান শিক্ষক হাসিনা খাতুন বলেন, অভিভাবকদের সচেতনতা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং বিশেষ নার্সিংয়ে ফলস্বরূপ এই রেজাল্ট। শতভাগ শিক্ষার্থীকে পাস করাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকরা আরও পরিশ্রম করবে |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
