|
গাজীপুরে ৫০০ কক্ষে অবৈধ গ্যাস সংযোগ, বাড়ির মালিক পলাতক
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে ৫০০ কক্ষে অবৈধ গ্যাস সংযোগ, বাড়ির মালিক পলাতক সোমবার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের কাজী মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা এনএসআই, গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে মাহমুদুল কাজীর বাড়িতে অবৈধ গ্যাসলাইন উচ্ছেদে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান। অভিযানে তিতাস গ্যাসের আশুলিয়া জোনের ম্যানেজার খাদিমুল ইসলামসহ তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাড়িটির প্রায় ৫০০টি কক্ষে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছিল। এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ (সংশোধিত-২০২৬)-এর ১২(১) ধারায় বাড়ির সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ ছাড়া বাড়ির ম্যানেজার রবিকে কারাগারে পাঠানোর জন্য প্রসিকিউশন দেওয়া হয়েছে। অভিযানের সময় বাড়ির মালিক মাহমুদুল কাজী ঘটনাস্থলে ছিলেন না এবং তিনি পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযান শেষে অবৈধ গ্যাসলাইন উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
