|
২২৬ মাদরাসায় পাস করেনি কেউ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ২২৬ মাদরাসায় পাস করেনি কেউ সোমবার (১০ আগস্ট) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এ তথ্য জানান। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৪৯ শতাংশে। পরীক্ষায় অংশ নিয়ে মোট পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ৮১ হাজার ৭৬৫ জন এবং ছাত্রী ৮৩ হাজার ৩২ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি; ছাত্রীদের পাসের হার ৫৯.৮৯ শতাংশ এবং ছাত্রদের ৫১.৬৪ শতাংশ। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডের অধীন দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী রয়েছে। উল্লেখ্য, গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে লিখিত পরীক্ষা শুরু হয়। সাধারণ বোর্ডে ২০ মে এবং দাখিল ও কারিগরি বোর্ডের পরীক্ষা ২৪ মে শেষ হয়। সাধারণত পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের নিয়ম থাকলেও রাজনৈতিক ও প্রশাসনিক নানা বাস্তবতায় নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর আজ এই ফল প্রকাশ করা হলো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
