|
গাবতলীতে বৃক্ষমেলার উদ্বোধন করলেন এমপি মোরশেদ মিল্টন
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাবতলীতে বৃক্ষমেলার উদ্বোধন করলেন এমপি মোরশেদ মিল্টন রোববার (৯ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মেলায় ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
