ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Sunday, 9 August, 2026, 5:56 PM

দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় শাহীন চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (৯ আগস্ট) সকালে দুর্গাপুর উপজেলার পূর্ব বাকলজোড়া এলাকায় জামে মসজিদ সংলগ্ন সোমেশ্বরী নদীতে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহীন চৌধুরী দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বরইউন্দ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে। 

স্থানীয় সুত্রে জানাগেছে, রোববার সকালে ওই এলাকার শিবার বাড়ির সামনে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় একটি মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরবর্তিতে পুলিশে খবর দেয়া হয়। এ বিষয়টি গ্রামে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কিভাবে শাহীন চৌধুরীর মৃত্যু হয়েছে এবং মরদেহ কিভাবে সোমেশ্বরী নদীর পাড়ে এসে ভাসতে থাকে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ সময় মরদেহটি শনাক্ত করেন নিহতের ভাই কায়সার আহমেদ চৌধুরী। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানো হবে। মৃত্যু নিয়ে কোন রহস্য আছে কিনা তা খতিয়ে দেখার জন্য আমাদের টিম মাঠে কাজ করছে। আইনী প্রক্রিয়া শেষে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status