|
ভাণ্ডারিয়ায় বেরিবাঁধ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভাণ্ডারিয়ায় বেরিবাঁধ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার নিহত ইসমাইল শরীফ ভাণ্ডারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের হরিণপালা গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৮ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য হলে ঘর থেকে বের হন ইসমাইল শরীফ। এরপর তিনি তুষখালী বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার স্ত্রী মোসাঃ শেফালী বেগম (৫০) তেলীখালী পুলিশ ফাঁড়িতে ফোনে বিষয়টি জানান। সেখান থেকে তাকে খোঁজাখুঁজির পরামর্শ দেওয়া হয়। পরদিন সকালে বাড়ির অদূরে বেরিবাঁধের দক্ষিণ পাশে ইসমাইল শরীফকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজন ও স্থানীয়রা এগিয়ে যান। এ সময় নিহতের ডান কানের লতি ছেঁড়া ও রক্তাক্ত অবস্থায় দেখা যায়। এ ছাড়া গলার নিচে থেঁতলানো দাগ এবং অণ্ডকোষে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইসমাইল শরীফ এলাকায় সুদের ব্যাবসা করতেন। টাকা-পয়সা নিয়ে পরিবারের সদস্যদের সাথেও তার বিরোধ লেগেই থাকত। আর্থিক বা পারিবারিক বিরোধের জেরে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগনুল হাসান জানান, খবর পেয়ে নিহতের বাড়ির কাছেই বেরিবাঁধের ঢাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
