|
রাঙামাটির দূর্গম এলাকার ১৫ নারী স্বাস্থ্যকর্মীকে গর্ভবতী নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে সেনাবাহিনী
মঈন উদ্দীন, রাঙামাটি
|
![]() রাঙামাটির দূর্গম এলাকার ১৫ নারী স্বাস্থ্যকর্মীকে গর্ভবতী নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের ব্যবস্থাপনায় রাঙামাটি স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১০দিন ব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলরুমে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর জোন কমান্ডার লেঃ কর্নেল একরামুল রাহাত, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক সোহাগময় চাকমা। প্রশিক্ষণে রাঙামাটির ১০ উপজেলা থেকে আগত মোট ১৫ জন প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য সহকারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, ভবিষ্যতেও পার্বত্যাঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙ্গামাটি রিজিয়ন এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
