ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
গাজীপুরে নৌকা ভ্রমণে এসে নদীতে পড়ে ৮ বছরের শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 6 August, 2026, 4:16 PM

গাজীপুরে নৌকা ভ্রমণে এসে নদীতে পড়ে ৮ বছরের শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

গাজীপুরে নৌকা ভ্রমণে এসে নদীতে পড়ে ৮ বছরের শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন পলাসোনা নদীর ঘাটে নৌকা ভ্রমণের সময় পানিতে পড়ে মো. ওয়াসিক রিয়ান (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাবার সঙ্গে পলাসোনা নদীর ঘাটে বেড়াতে আসে ওয়াসিক রিয়ান। পরে নৌকা ভ্রমণের সময় অসাবধানতাবশত সে নৌকা থেকে নদীতে পড়ে যায়। ঘটনার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুর নাম মো. ওয়াসিক রিয়ান (৮)। তার বাবার নাম সাহিদ। তাদের স্থায়ী বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকায়। বর্তমানে পরিবারটি গাজীপুর মহানগরের বাসন থানার ইসলামপুর কড্ডা এলাকায় বসবাস করছে।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। টঙ্গী নৌ পুলিশ সূত্র জানিয়েছেন খবর পেয়ে তারাও ঘটনাস্থল পরিদর্শনে টিম পাঠিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status