ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে মাদকসহ স্বামী আটক
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 2 August, 2026, 8:25 PM

কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে মাদকসহ স্বামী আটক

কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে মাদকসহ স্বামী আটক

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার কাছে হস্তান্তর করা হয়।

আটক রেজাউল করিম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।

কারাগার ও পুলিশ সূত্র জানায়, রোববার সকালে রেজাউল করিম কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী তার স্ত্রী আফরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। কারাগারের আরপি (রিসেপশন) চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কারারক্ষীরা তাকে নিবিড়ভাবে তল্লাশি করেন।

তল্লাশির একপর্যায়ে বিশেষ কৌশলে শরীরে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করে মাদকসহ কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status