|
মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার আহবান, বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্টিত
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার আহবান, বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্টিত গতকাল ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপি ও পৌর বিএনপির ৯নং ওয়ার্ডের আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানা অফিসার্স ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু , বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী। আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, ,সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সহ উপজেলা ও পৌর বিএনপি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ। এসময় বক্তৃতারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি যুবসমাজ ও পরিবার ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
