|
ভূরুঙ্গামারীতে ০৬ ফুট লম্বা অজগর উদ্ধার
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে ০৬ ফুট লম্বা অজগর উদ্ধার রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিটপাইকেরছড়া গ্রামের একটি বিল থেকে অজগর সাপটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পাইকেরছড়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের একটি বিলে মাছ ধরার সময় জেলেদের জালে অবরুদ্ধ হয়ে পড়ে অজগরটি। খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জালে অবরুদ্ধ সাপটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর সহায়তায় সাপটিকে প্রথমে কুড়িগ্রাম বনবিভাগের অফিসে পাঠানো হয়। এরপর রংপুর বিভাগীয় বন অফিসে পাঠানো হবে এবং সাপটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, কয়েকদিন আগে দুধকুমার নদে ভারত থেকে উজানের পানির ঢল এসেছিলো। সম্ভবত আসামের কোন পার্বত্য এলাকা বা জংগল থেকে এই বার্মিজ জাতের অজগরটি ছিট পাইকের ছড়ার বিলটিতে এসে অবরুদ্ধ হয়ে পড়ে। তিনি বন্যপ্রাণী আটকা পড়লে সেগুলোকে মেরে না ফেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার আহ্বান জানান । কেননা প্রাণী ও পরিবেশ না বাঁচলে মানুষ বাঁচাতে পারে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
