|
দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২ রোববার (০২ আগস্ট) সকালে উপজেলার ঝানজাইল বাজার এলাকার মা মনি বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করেন দুর্গাপুর থানার এসআই ফিরোজ আলম। তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালায়। এ সময় তাদের হেফাজত থেকে ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, কলমাকান্দা উপজেলার বাসিন্দা মাসুম মিয়া (২১) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাহমুদুল হাসান (২১)। পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও বিক্রি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ভারতীয় মদের চালান উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত মদ জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। এস আই ফিরোজ আলম জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং মাদক নিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এ কাজে সকলকে সহায়তা করার আহবান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
