চেলসিকে হটিয়ে ফের শীর্ষে পৌঁছাল লিভারপুল। আর এর পেছনের কারিগর দলের সেরা খেলোয়াড় মোহামেদ সালাহ। শুক্রবার রাত চিরচেনা দুর্দান্ত সালাহকেই দেখল ফুটবল প্রেমীরা। তবে শুরুটা ভালো হয়নি ক্লপের শিষ্যদের।
গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে সালাহর দল। একের পর এক আক্রমণ চালাতে থাকে সাউদাম্পটন শিবিরে। তবে বারবার ব্যর্থ হচ্ছিল সেসব আক্রমণ। রেড জায়ান্টদের সমর্থকদের বারবারই আহত করতে থাকে ভাগ্যরেখা।
তবে খেলার ৩৬ মিনিটের মাথায় লিভারপুল সমর্থকদের উৎকন্ঠার আগুনে যেন জল ঢেলে দেন নাবি কেইতা।
সাউদাম্পটনের জালে প্রথম বল জড়ান তিনি।
প্রথমার্ধে ১-১ সমতায় নিয়েই তুষ্ট হয়ে বিরতিতে যেতে হয় তাদের।
দ্বিতীয়ার্ধের খেলাও যখন শেষ পর্যায়ে, স্কোর তখনও ১-১। ৮০তম মিনিটে জ্বলে ওঠা সালাহ সফল হন। তার দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করে ইংলিশ জায়ান্টরা।