ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩
বেতবুনিয়ার গোদারপাড়ে মসজিদ ভাঙার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Monday, 27 July, 2026, 4:24 PM

বেতবুনিয়ার গোদারপাড়ে মসজিদ ভাঙার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বেতবুনিয়ার গোদারপাড়ে মসজিদ ভাঙার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের গোদারপাড় বায়তুল আমান জামে মসজিদ ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের ৭নং ও ৮নং ওয়ার্ড এর এলাকাবাসী।

মানববন্ধনে এলাকাবাসী বলেন - আমাদের একটাই দাবি আমাদের ঐতিহ্যবাহী মসজিদ আমরা ফেরত চাই। প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন আইনিভাবে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঐতিহ্যবাহী মসজিদটি ফেরত দেয়া হয়।উল্লেখ্য বেতবুনিয়া গোদার পাড় এলাকার 'বায়তুল আমান জামে মসজিদ'টি ১৯৮৭ সালে নির্মাণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই গ্রামের প্রায় দুই থেকে তিনশ পরিবার সেখানে জুমার নামাজসহ নিয়মিত ইবাদত করে আসছিলেন। 

তাদের অভিযোগ, ২০২৪ সালের আগস্টের পর (২৪ আগস্ট পরবর্তী সময়ে) মসজিদ সংলগ্ন 'জামিয়াতুল শায়েখ জমির উদ্দিন আল ইসলামীয়া মাদ্রাসা' কর্তৃপক্ষের নির্দেশে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মসজিদটি দখল করে নেয় এবং চলতি বছরের ২৬ জুন তা পুরোপুরি ভেঙে ফেলা হয়।পরবর্তীতে গত ২৬ জুন ২০২৬ তারিখে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিতে স্থানীয় মুসল্লিগণ সংবাদ সম্মেলন করে এই বিষয়ে প্রতিবাদ ও অভিযোগ জানিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status