ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
দৌলতপুর নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চাল বিতরণ
কাউছার মিয়া,দৌলতপুর
প্রকাশ: Saturday, 11 July, 2026, 1:36 PM

দৌলতপুর নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চাল বিতরণ

দৌলতপুর নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চাল বিতরণ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই)  উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির ।  আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন। 

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন, নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। পরে উপজেলা হলরুমে প্রধান অতিথি স্কুল শিক্ষার্থীদের মাঝে নতুন ব্যাগ বিতরণ ও কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি পণ্য বিতরণ করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম,দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার,কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান,সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম,সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাজিব হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এসএ জিন্নাহ কবির বলেন, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি জানান, ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে এবং অচিরেই স্থায়ী বাঁধ নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status