|
স্বপ্ন সুপারশপে অবৈধ পণ্য, ২ লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্বপ্ন সুপারশপে অবৈধ পণ্য, ২ লাখ টাকা জরিমানা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়। সোমবার (৬ জুলাই) রাজধানীর মগবাজারের সেলিনা পারভীন সড়কে অবস্থিত ‘স্বপ্ন সুপারশপ’-এর একটি আউটলেটে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। তদন্ত ও নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে কারি পাউডার, নুডলস, বেকিং পাউডারসহ প্রায় ২০ ধরনের প্যাকেটজাত পণ্য প্রয়োজনীয় অনুমোদন ও নিবন্ধন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ প্রমাণিত হয়। একই সময় মগবাজারে অবস্থিত আগোরা লিমিটেডের আউটলেটে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ভোক্তাদের বিভ্রান্ত করা এবং প্রচলিত আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের উপপরিচালক (সিএম) এস এম আবু সাঈদ, উপপরিচালক (মেট্রোলজি) মো. মিজানুর রহমান এবং সহকারী পরিচালক (সিএম) মোহাম্মদ মাজহারুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আশিকুজ্জামান, সিকান্দার মাহমুদ ও এস এম মাহফুজার রহমান। বিএসটিআই জানিয়েছে, বাজারে মানসম্মত ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান এবং বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করে অনুমোদনহীন বা ভেজাল পণ্য বাজারজাত করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন জাইকা প্রেসিডেন্ট
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু নারীদের এগিয়ে আসলে হবে না, পুরুষদেরও এগিয়ে আসতে হবে: ডিসি কাউসার আজিজ
ফেইক ছবি ভাইরাল: বিএনপি ও প্রশাসনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংসদ সেলিমের ফেসুবক পোষ্ট
তারাগঞ্জের গ্রামীণ জনপদে শান্তির সুবাতাস: ইউএনও মোনাব্বর হোসেনের দক্ষ নেতৃত্বে পাল্টে যাচ্ছে গ্রাম পুলিশ
