ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
ইমারত নির্মাণ আইন লঙ্ঘন: গাছায় গাউকের অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা, পাঁচ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 June, 2026, 10:43 AM

ইমারত নির্মাণ আইন লঙ্ঘন: গাছায় গাউকের অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা, পাঁচ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ইমারত নির্মাণ আইন লঙ্ঘন: গাছায় গাউকের অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা, পাঁচ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ইমারত নির্মাণ আইন অমান্য এবং সড়কে নির্মাণ সামগ্রী ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে গাজীপুর মহানগরীর গাছা থানা রোড এলাকায় অভিযান চালিয়েছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)। অভিযানে পাঁচ ভবন মালিকের কাছ থেকে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি অনুমোদনহীন ও বিধিবহির্ভূত নির্মাণকাজের দায়ে পাঁচটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের গাছা থানা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, কয়েকজন ভবন মালিক প্রয়োজনীয় অনুমোদন ও বিধি-বিধান অনুসরণ না করে ভবন নির্মাণ করছেন। এছাড়া সড়কের ওপর ইট, বালুসহ নির্মাণসামগ্রী ফেলে রাখায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এসব অভিযোগে ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ৩(৫) ধারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ইমারত নির্মাণ আইন লঙ্ঘন: গাছায় গাউকের অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা, পাঁচ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ইমারত নির্মাণ আইন লঙ্ঘন: গাছায় গাউকের অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা, পাঁচ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

জরিমানাপ্রাপ্ত ভবন মালিকরা হলেন— আসাদ (১০ হাজার টাকা), আক্তার হোসেন (২৫ হাজার টাকা), মজিবুর রহমান (৩৫ হাজার টাকা), কুদ্দুস মাস্টার (৫ হাজার টাকা) এবং রবিউল আলম (১৫ হাজার টাকা)।

তবে অভিযানের সময় ভবন মালিকরা দাবি করেন, তারা সড়কের জন্য প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিয়েছেন এবং ভবনের সামনের অংশেও পর্যাপ্ত স্থান রাখা হয়েছে। অল্প পরিমাণ ইট-বালু রাখলেও যান চলাচলে কোনো সমস্যা সৃষ্টি হয়নি। এরপরও আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা জরিমানা পরিশোধ করেছেন।

এদিকে, অনুমোদন ছাড়া ও নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে স্থাপনা নির্মাণের অভিযোগে পাঁচটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গাউক চেয়ারম্যানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহমুদুল হক। তিনি বলেন, নগর পরিকল্পনা ও নির্মাণ বিধিমালা উপেক্ষা করে যেসব ব্যক্তি অবৈধভাবে ভবন নির্মাণ করছেন, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status