জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের এক ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি ইব্রাহীম (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-১৪।
জানা যায়, গতকাল র্যাব-১৪ জামালপুরের একটি বিশেষ অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত আসামি ইব্রাহীমকে গ্রেফতার করে। পরে তাকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
সরিষাবাড়ী থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে জামালপুর আদালতে প্রেরণ করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।