ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপার্চায এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 11 June, 2026, 7:25 PM

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপার্চায এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপার্চায এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. মো. ইস্রাফীল শাহীনের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার সকালে রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কনফারেন্স রুমে সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. মো. ইস্রাফীল শাহীন।

সভায় খুরশিদ শাওন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.আর. বকুল মজুমদার,সিনিয়র সাংবাদিক ছবিকান্ত দেব, আনিসুর রহমান বাকী,নুরুল হক,প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী,ফারুক আহাম্মদ, সাবেক সম্পাদক মো. বিপ্লব,আনোয়ার হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীল শাহীন বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এখানে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং অবকাঠামোগত উন্নয়নও পরিকল্পিত ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও ইতিবাচক ভূমিকা একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সকলের মতামত ও সহযোগিতার ভিত্তিতেই একটি যুগোপযোগী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status