|
সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহে আলম (৪০) মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি উপজেলার সোনাখালী এলাকার বাবরকপুর গ্রামের ভাড়াটিয়া এবং পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি ভোলা জেলায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। আহতরা হলেল: বাবরকপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ঈঙ্গু মিয়ার ছেলে মো. আলিনুর, সোনা গাজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মুন্সুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া। তাঁদের স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ![]() সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিক্সাটি জব্দ করে। হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
