ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামের উলিপুরে বাইপাস সড়ক নকশা বাতিলের দাবিতে মানববন্ধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 9 June, 2026, 5:28 PM

কুড়িগ্রামের উলিপুরে বাইপাস সড়ক নকশা বাতিলের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে বাইপাস সড়ক নকশা বাতিলের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা শহরের বাইপাস সড়ক নির্মাণের অনুমোদিত নকশায় অনিয়মের অভিযোগ তুলে তা বাতিল করে নতুনভাবে নকশা প্রণয়নের দাবিতে কুড়িগ্রাম জেলা শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম–চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘উলিপুরের ভুক্তভোগী জনগণ’-এর ব্যানারে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গওছল আজম মিঠু, আব্দুর রহমান, মোজাম্মেল হক, শামছুল ইসলাম, সাইফুল আখতার, হাফিজুর রহমান, সেলিম, কামাল ইদ্রিস, আলমগীর হোসেনসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, বাইপাস সড়কের স্থান নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত গ্রহণের নিয়ম থাকলেও সড়ক ও জনপথ বিভাগ তা উপেক্ষা করে গোপনে প্রস্তাবনা পাঠিয়েছে। তারা দাবি করেন, বিগত সময়ে একটি সিন্ডিকেট সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে সম্ভাব্য বাইপাস রুট ধরে বিভিন্ন স্থানে জমি কিনে নিম্নমানের অবৈধ স্থাপনা নির্মাণ করে অর্থ লোপাটের পাঁয়তারা করছে।

বক্তারা আরও বলেন, এসব স্থাপনার সঙ্গে কোনো সড়ক সংযোগ না থাকলেও পরিকল্পিতভাবে বাইপাস সড়ককে ওইসব স্থাপনার পাশ দিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সুবিধা পায়। এতে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হচ্ছে।

তারা উল্লেখ করেন, সাধারণত বাইপাস সড়কের সংযোগস্থল বাজার থেকে দূরে রাখা হলেও উলিপুরের আমিন মোড় সংযোগটি বাজারের খুব কাছাকাছি নির্ধারণ করা হয়েছে, যা ভবিষ্যতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে। ওই এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, শতাধিক দোকানপাঠ এবং প্রায় ৭০টির বেশি বসতবাড়ি রয়েছে।

বক্তাদের দাবি, সামান্য নকশা পরিবর্তনের মাধ্যমে এ ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও সংশ্লিষ্ট সিন্ডিকেটের কারণে তা করা হচ্ছে না। তারা দ্রুত তদন্ত করে জনস্বার্থে নতুন নকশা প্রণয়নের আহ্বান জানান। এ সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান বক্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status