ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুর্গাপুরে মাদক সেবনরত অবস্থায় ২ ভাই আটক
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Tuesday, 2 June, 2026, 7:21 PM

দুর্গাপুরে মাদক সেবনরত অবস্থায় ২ ভাই আটক

দুর্গাপুরে মাদক সেবনরত অবস্থায় ২ ভাই আটক

নেত্রকোনার দুর্গাপুরে মাদক সেবনরত অবস্থায় আপন দুই ভাইকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিজনকে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। 

সোমবার (০১ জুন) দিনগত রাত ১২টার দিকে পৌর শহরের বুরুঙ্গা এলাকায় উপজেলা প্রশাসন ও পুলিশ এ অভিযান পরিচালনা করে। দণ্ডপ্রাপ্তরা হলেন, ওই এলাকার আব্দুস ছালামের দুই ছেলে জাহাঙ্গীর (২৭) ও আলমগীর (২৫)।

অভিযান সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে দুর্গাপুর থানার এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বুরুঙ্গা এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় দুই ভাইকে আটক করা হয়। 

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, আটক দুজনই আপন ভাই। মাদক সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status