|
নেছারাবাদে বেকারীসহ তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা
ওমর ফারুক, নেছারাবাদ
|
![]() নেছারাবাদে বেকারীসহ তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২৬ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন। নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় সহকারি পরিচালক কৌরিখাড়া বিসিক শিল্প নগরী ও ইন্দ্রেরহাট বন্দরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দেশ বেকারীকে ৬ হাজার টাকা, ভাই ভাই কনফেকশনারীকে ২ হাজার টাকা, ঢাকা কনফেকশনারীকে ২ হাজার টাকা জরিমান করেন। সহকারী পরিচালক দেবাশিষ রায় বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
