|
চকোলেটের প্রলোভনে শিশুকে দোকানে ডেকে যৌন নির্যাতন, মুদি দোকানদার পলাতক
নতুন সময় প্রতিনিধি
|
![]() চকোলেটের প্রলোভনে শিশুকে দোকানে ডেকে যৌন নির্যাতন, মুদি দোকানদার পলাতক ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, তাদের মূল বাড়ি পাবনা জেলায়। শিশুটির বাবা দেলদুয়ার উপজেলার ডুবাইলে অবস্থিত একটি কোম্পানিতে ট্রাকচালক হিসেবে চাকরি করেন। জীবিকার তাগিদে তারা ডুবাইল ওভারব্রিজ সংলগ্ন একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। তাদের বাসার পাশেই ছিল মিন্টু মিয়ার মনোহরি দোকান। গত মঙ্গলবার বিকেলে শিশুটি ওই দোকানে চকোলেট কিনতে গেলে নির্জনতার সুযোগ নিয়ে মিন্টু তাকে চকোলেটের প্রলোভন দেখায়। পরে ফুসলিয়ে তাকে দোকানের ভেতর নিয়ে গিয়ে সাটার আটকে পাশবিক যৌন নির্যাতন চালায়। এদিকে শিশুটি দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় তার মা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে মিন্টুর দোকানে গিয়ে তিনি দেখতে পান, শিশুটি বিবস্ত্র অবস্থায় আতঙ্কে কান্নাকাটি করছে। মায়ের উপস্থিতি টের পেয়ে লম্পট মিন্টু দ্রুত দোকান বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে রক্তাক্ত ও অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মিন্টু মিয়াকে গ্রেফতারে জোর তৎপরতা চালানো হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
