|
গাজীপুরে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪ হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মোট ৮৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩০ জন। একই সময়ে মারা গেছেন ৩ জন রোগী। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৪ জন হাম আক্রান্ত রোগী। তাদের মধ্যে শিশু ১২ জন এবং প্রাপ্তবয়স্ক ২ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২২ জন রোগী। এ সময় মারা গেছেন আরও ১ জনসহ মোট তিন জন মৃতের খবর পাওয়া গেছে। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত ৪৭ জন রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডা. আমিনুল ইসলাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
