|
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমার শুভেচ্ছা বার্তা
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমার শুভেচ্ছা বার্তা এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও আত্মত্যাগের এক অনন্য বার্তা নিয়ে আসে। ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা করি। তিনি আরও বলেন, “সাজেক ইউনিয়নের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য, শান্তি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হোক। পবিত্র ঈদুল ফিতর আমাদের সকল ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়।” চেয়ারম্যান অতুলাল চাকমা দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান। পরিশেষে তিনি আবারও সকলকে “ঈদ মোবারক” জানিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
